জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখে হার্টিকালচার সেন্টারে ‘কৃষকের মিনি কোল্ড স্টোরেজ’ ও ‘খামারি অ্যাপস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আহ্বান জানান।

এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেন।

তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সংখ্যা বাড়ানো চেষ্টা চালানো হচ্ছে। অন্যান্য বাহিনীর সংখ্যাও বাড়ানো হবে।’

কৃষকের মিনি কোল্ড স্টোরেজ ও খামারি অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টার সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:১৬:০৪   ২০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদকসম্রাট মিন্টুর সম্পত্তি ক্রোক: সরিষাবাড়ীতে প্রশাসনের সাইনবোর্ড
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জিয়াউর রহমান স্মরণে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাতদিনের আয়োজন
জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের
ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শই গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী
নাটোর প্রেসক্লাবের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ত্রয়োদশ জাতীয় সংসদ জনমুখী শাসনব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে জনগণের আস্থা বিনির্মাণে কাজ করে যাচ্ছে - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ