মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫



মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই।

আজ বুধবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও ভালো করা যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বাংলাদেশের নির্বাচন, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে জানতে চেয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ দ্রুত পরিবর্তনের হবে এমন প্রত্যাশাও করেছেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে দেশে একটি নির্বাচিত সরকার প্রয়োজন উল্লেখ করে আমীর খসরু বলেন, জনগণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কারণ, তারা ভোট দিয়ে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে চায়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে একটাই সংস্কার প্রয়োজন, তা হলো নির্বাচন। অন্য সংস্কারগুলো রাজনৈতিক দলের মতামত অনুযায়ী হতে হবে। নির্বাচিত পার্লামেন্ট এসে দেশের সংস্কার কাজ করবে।

বাংলাদেশ সময়: ২২:২৩:০৫   ২৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর আত্মহত্যা
পোর্ট ভ্যালেকে গোল বন্যায় ভাসিয়ে এফএ কাপের সেমিতে চেলসি
বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
হকার সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ: আশাবাদী এমপি আবুল কালাম
সংবিধান পুনর্লিখন নয়, সংশোধনেই সংস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
হাওরাঞ্চলের ফসলের ক্ষতি এড়াতে সংশ্লিষ্টদের নিবিড়ভাবে কাজ করার নির্দেশ কৃষিমন্ত্রীর
অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ