মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের সমাধান: ফিলিপ্পো গ্রান্ডি

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের সমাধান: ফিলিপ্পো গ্রান্ডি
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের সমাধান: ফিলিপ্পো গ্রান্ডি

জাতিসংঘের শরণার্থীবিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রো‌হিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারে বসেই করতে হবে। কিন্তু মিয়ানমারের প‌রি‌স্থি‌তি খুব জ‌টিল, সেখানে নানা ধরনের দ্বন্দ্ব চলছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।

সংকট সমাধানে মিয়ানমারকে তাগিদ দেয়া হচ্ছে বলেও জানান জাতিসংঘের এই কর্মকর্তা। তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করতে হবে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে পুরোপুরি একমত জাতিসংঘ। তবে মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করাও এখন চ্যালেঞ্জিং বিষয়। কেননা দেশটি এখন অস্থিতিশীল অবস্থার মধ্যদিয়ে যাচ্ছে।

তবে এরইমধ্যে শরণার্থী বিষয়ে মিয়ানমারের কনফারেন্সের প্রস্তাবনাকে ইতিবাচকভাবে দেখছে জাতিসংঘ।

এদিকে রাজনৈতিক পটপরিবর্তনের পর অর্থনৈতিকসহ নানা অস্থিরতার মধ্যেও রোহিঙ্গাদের প্রতি সহযোগিতা অব্যাহত রাখায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিলিপ্পো গ্রান্ডি।

তিন দিনের সফরে প্রধান উপদেষ্টা ও তার মিয়ানমার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন ইউএনএইচসিআর-এর সর্বোচ্চ কর্তাব্যক্তি। এ ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪৫   ২৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে: এলজিআরডি মন্ত্রী
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৯ জনের দণ্ড
বিমানবন্দরে প্রবাসীরা হয়রানির শিকার হলে ই-মেইলে জানাতে বললেন মন্ত্রী
ঢাকায় ৭ নভেম্বর গ্রাম পুলিশের মহাসমাবেশ, থাকবেন প্রধানমন্ত্রী : শাহে আলম
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই : পরিবেশমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও বাস্তবভিত্তিক যথাযথ নগর পরিকল্পনার আহ্বান রাষ্ট্রপতির
দুর্গাপূজায় চালের বরাদ্দ বাড়ালেন প্রধানমন্ত্রী: এমপি ফয়সল
সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখায় আ.লীগের সঙ্গে সমঝোতার সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
বরিশালে হাম-রুবেলা নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ