মন্ত্রণালয়ের কাজের মান-উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহবান জানিয়েছেন তথ্য উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মন্ত্রণালয়ের কাজের মান-উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহবান জানিয়েছেন তথ্য উপদেষ্টা
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫



মন্ত্রণালয়ের কাজের মান-উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের আহবান জানিয়েছেন তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম মন্ত্রণালয়ের কাজের মান-উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। উপদেষ্টা মন্ত্রণালয় পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি আজ বিকেলে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ আহবান জানান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ছাড়া মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। যে সব ক্ষেত্রে মন্ত্রণালয়ের কাজের সুযোগ রয়েছে, সেসব সুযোগ কাজে লাগাতে হবে এবং মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভার শুরুতে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাসমূহের পরিচিতি উপস্থাপন করেন অতিরিক্ত সচিব ফারাহ শাম্মী। মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দপ্তর-সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা মাহফুজ আলমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

বাংলাদেশ সময়: ২২:৩০:০৫   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ