পাটগ্রামে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাটগ্রামে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



পাটগ্রামে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত পানবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮০৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে এ বৈঠক হয়। বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

জানা যায়, সীমান্তে ফায়ারিং ও নিরীহ জনগণকে হত্যা না করা, যে কোনো ছোটখাটো বিষয়ে সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল এবং পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করার বিষয়ে ২ বাহিনীর মধ্যে আলোচনা হয়েছে।

এ ছাড়াও বিএসএফের প্রস্তাব ছিল- সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান প্রতিরোধ করা, দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্তে কাঁটাতারের বেড়া কর্তন না করা, সীমান্ত শূন্য লাইনে গবাদি পশু না চরানো, যে কোনো সমস্যা সৌজন্য সাক্ষাৎ, যৌথ টহল অথবা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা, ভারতীয় ফসল বাংলাদেশ নাগরিক কর্তৃক না কাটা হয়।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- ৫১ বিজিবি রংপুর অধিনায়ক লে. কর্নেল সেলিম আল দীন, ৬১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম, ভারতের ০৬ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট তরুণ বর্মন, ৪০ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট খানেন্দার, ৯৮ বিএসএফ ব্যাটেলিয়ন কমান্ডেন্ট সুনীল চন্দ্র।

সভায় রংপুর সেক্টর কমান্ডারের বিএ-৫৭১৮ কর্নেল সাব্বির আহমেদের সঙ্গে ৮ জন এবং জলপাইগুড়ি সেক্টর কমান্ডার ডিআইজি রাজিব গৌতমের সঙ্গে ২২ জন অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৪২:১৮   ২৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ