জামালপুরে সাংবাদিক জুলফিকুরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে সাংবাদিক জুলফিকুরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫



জামালপুরে সাংবাদিক জুলফিকুরের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক ইত্তেফাক ও মাইটিভির উপজেলা প্রতিনিধি, কবি ও গীতিকার এ এস এম জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক এম এ রউফ, জহুরুল ইসলাম ঠাণ্ডু, সোলায়মান হোসেন হরেক, মমিনুল ইসলাম কিসমত, আবুল হোসেন, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, গুলজার হোসেন, শিক্ষক ফরিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক মকবুল হোসেন ও মরহুমের পুত্র ওমর ফারুক হিমেল প্রমুখ।

শোকসভা সঞ্চালনা করেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর।

দোয়া পরিচালনা করেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. জুনায়েদ আহমেদ।

শোকসভায় বক্তারা কবি, সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। সেই সাথে শোকসভার আয়োজনকে সাধুবাদ জানিয়ে আগামীদিনে ঐক্যবদ্ধ সাংবাদিকতা বজায় রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:৪৭:৩৩   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ