দেশের মোট ভোটার এখন ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশের মোট ভোটার এখন ১২ কোটি ৩৭ লাখ: সিইসি
রবিবার, ২ মার্চ ২০২৫



দেশের মোট ভোটার এখন ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

গত বছরের হালনাগাদে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ আর নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৭৯ হাজার ৬৬৩ জন। ভোট বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৫৪ শতাংশে।

রোববার (২ মার্চ) সকালে নির্বাচন ভবনে সপ্তম জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এ সময় তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ নির্বাচন কমিশন।

এদিকে, বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিইসি। এরপর নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে র‌্যালি বের হয়।

এর আগে চলতি বছরের ২ জানুয়ারি ২০২৪ সালে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে নতুন করে যুক্ত হয় আরও ১৮ লাখ ৩৩ হাজার ভোটার। ভোটার বেড়ে গিয়ে দাঁড়ায় ১২ কোটি ৩৭ লাখে।

তবে প্রত্যাশিত সংখ্যায় নতুন ভোটার অন্তর্ভুক্ত না হওয়ায় এবং মৃত ভোটার বাদ না যাওয়ায় এই তালিকা অসঙ্গতিপূর্ণ বলে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদের কাজ শুরু করে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। মৃত ভোটার কর্তনের পাশাপাশি বাদ পড়া এবং ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তারা হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১:৫৮:২৩   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ
ফরিদপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন
ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
​৩ দিনের মাথায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা, নিরপেক্ষ তদন্ত চায় পরিবার
নারী-সহায়ক শিক্ষার পরিবেশে ডে কেয়ার সেন্টার সম্প্রসারণ করছে সরকার : শিক্ষামন্ত্রী
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ
ফরিদপুর পৌরসভায় টেকসই উন্নয়ন ও আধুনিক নগর পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ