ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা: ২২ঘণ্টা পর মরদেহ হস্তান্তর

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা: ২২ঘণ্টা পর মরদেহ হস্তান্তর
রবিবার, ২ মার্চ ২০২৫



ভারতীয় সীমান্তে বাংলাদেশি যুবককে হত্যা: ২২ঘণ্টা পর মরদেহ হস্তান্তর

ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়া কসবার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমীনের মরদেহ দীর্ঘ ২২ ঘণ্টা পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সিমান্তের ২০৫০ পিলারের সামনে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে মরদেহ তুলে দেওয়া হয়।

এ সময় বাংলাদেশের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ (সুলতানপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৪৯ ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার অজিত কুমার ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

দু’দেশের পতাকা বৈঠক শেষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ (সুলতানপুর) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জিয়াউর রহমান বলেন, এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে এই ধরণের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সে জন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, নিহত আল-আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৫০:০৬   ২৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
স্বাধীনতা দিবসে ৬টি জাহাজ উন্মুক্ত করল কোস্ট গার্ড
স্বাধীনতা দিবস জাতির গৌরব ও আত্মত্যাগের স্মারক: মান্নান
সকল শিশু ও নারীর জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই - সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সত্যনিষ্ঠ ইতিহাস ও জনগণের ক্ষমতায়নই হবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ভিত্তি - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
প্রীতি ম্যাচে ভিয়েতনামের কাছে ৩ গোলে হারল বাংলাদেশ
বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ নিহত ৫
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
মুম্বাইয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ