জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির রাজনৈতিক যাত্রা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির রাজনৈতিক যাত্রা শুরু
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির রাজনৈতিক যাত্রা শুরু

নতুন দল গঠনের পাঁচ দিনের মাথায় প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্য দিয়ে নবগঠিত এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করলো।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে এনসিপির নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাতে অংশ নেওয়ার কথা রয়েছে দলটির নেতাকর্মীদের। বেলা ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

এসব কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশের পর মঙ্গলবারই দলটির প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১:২৮:৪৪   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ