পাবনায় ইউএনওর কক্ষেই জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপি নেতারা!

প্রথম পাতা » ছবি গ্যালারী » পাবনায় ইউএনওর কক্ষেই জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপি নেতারা!
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



পাবনায় ইউএনওর কক্ষেই জামায়াত নেতাদের মারধর করলেন বিএনপি নেতারা!

পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে জামায়াতে ইসলামীর চার নেতাকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে। অবৈধ বালু উত্তোলন বন্ধ করায় ইউএনওকেও মারধর করতে গেলে জামায়াত নেতা ও স্থানীয় সংবাদকর্মীরা বাঁধা দিতে গেলে এমন ঘটনা ঘটে। বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ইউএনও।

সোমবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ইউএনওর সামনে মারধরের ঘটনা ঘটলেও তিনি বাধা দিতে পারেননি। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহত জামায়াত নেতারা হলেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুক-ই-আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি ওয়ালিউল্লাহ বিশ্বাস, সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে জামায়াতের চার নেতা ইউএনওর অফিসে যান। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন বিএনপি নেতা ইউএনওর কাছে অবৈধ বালু উত্তোলন বন্ধের বিষয়ে জানতে আসেন। তখন ইউএনওর কক্ষে জামায়াত নেতাদের দেখে ক্ষিপ্ত হয়ে তারা বের হয়ে আরও কিছু লোক ডেকে আনেন।

এরপর বিএনপি নেতা মজিবুর রহমান, বাবু খা, মানিক খা, আব্দুল বাছেদ, আরিফ শেখসহ ৩০-৪০ জন বিএনপি কর্মী ইউএনওর কক্ষে ঢুকে জামায়াত নেতাদের কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন। গুরুতর আহত জামায়াত নেতাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

স্থানীয়রা বলেন, বিএনপির ওই নেতারা এর আগেও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন। তারা ইউএনওকেও হুমকি দিয়ে আসছিলেন।

সুজানগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম বিশ্বাস, সদস্য সচিব শেখ আব্দুর রউফ ও যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান বলেন, ‘যারা এই ঘটনায় জড়িত, তারা আমাদের দলের হতে পারে না। আমরা অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছি।’

উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন বলেন, ‘বিএনপির ক্যাডাররা ইউএনওকে মারধর করতে চেয়েছিল, আমরা বাধা দিলে আমাদের নেতাদের বেধড়ক পেটানো হয়। সরকারি অফিসেও আমাদের নিরাপত্তা নেই। আমরা দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ‘এখনো কেউ মামলা করতে আসেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ইউএনও মীর রাশেদুজ্জামান বলেন, ‘আমার কার্যালয়ে এমন ঘটনা দুঃখজনক। এটি সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনি ব্যবস্থা নেব।’

বাংলাদেশ সময়: ১১:৪২:৪৫   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস
শান্তিপূর্ণভাবে বিশ্ব ইজতেমা আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী
কৃষিতে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : গয়েশ্বর চন্দ্র
লিংক রোডে সওজের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো দোকান-রেস্টুরেন্ট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ