গাজীপুরে সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট

প্রথম পাতা » গাজীপুর » গাজীপুরে সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫



গাজীপুরে সড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশাচালক নিহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছে। এতে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে শ্রীপুরের নতুন বাজার এলাকায় নিহতের স্বজন ও চালকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন, যা দীর্ঘ যানজটের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নতুন বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রিতন মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তকওয়া পরিবহনের একটি বাসের চালকের সঙ্গে রিতন মিয়ার তর্ক হয়। এ সময় বাসটি থামতে না চাইলে রিতন বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

মাওনা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন জানান, তকওয়া পরিবহনের বাসচালক জনিকে আটক করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মোহাম্মদ শামীম গণমাধ্যমকে বলেন, ‘সকাল ৯টা থেকে বিক্ষোভ চলছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সড়ক অবরোধের কারণে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।’

বাংলাদেশ সময়: ১১:৪৭:১৬   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ