কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’র সদস্য কানা রাব্বি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’র সদস্য কানা রাব্বি গ্রেপ্তার
বুধবার, ৫ মার্চ ২০২৫



কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপ’র সদস্য কানা রাব্বি গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাংয়ের কুখ্যাত ‘ভইরা দে গ্রুপ’-এর সদস্য কানা রাব্বিকে (২১) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

বুধবার (৫ মার্চ) র‌্যাব-৪ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‌্যাব-৪ জানিয়েছে, খুন, ডাকাতি, দস্যুতা, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তার এবং জঙ্গিবাদের মত ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও রহস্য উদঘাটনের পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধার, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য জোরালো তৎপরতা অব্যাহত আছে।

র‌্যাব আরও জানিয়েছে, বর্তমানে রাজধানীতে বহুল আলোচিত কিশোর গ্যাং বিভিন্ন ধরনের সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের উত্ত্যক্তসহ মাদক সেবন ও ব্যবসায় ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছে। এ ধরনের বিপথগামী কিশোর অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর পল্লবী এলাকা হতে কুখ্যাত ‘ভইরা দে গ্রুপ’ এর সদস্য মো. রাব্বি @ কানা রাব্বিকে (২১) গ্রেপ্তার করেছেন র‌্যাব সদস্যরা।

কানা রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী এলাকায় বেশ কিছু কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। যার মধ্যে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপ এর ২০-২৫ জন সক্রিয় সদস্য রয়েছে। এ গ্যাংয়ের সদস্যরা পল্লবী থানাধীন কালশীসহ আশেপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও নারীদের উত্ত্যক্তসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে কিশোর গ্যাং ‘ভইরা দে’ গ্রুপের ওপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয় বলেও জানায় র‌্যাব।

গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র‌্যাব-৪।

বাংলাদেশ সময়: ১২:১২:৫৮   ২৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, যুবক নিহত
ফ্রান্সে ফিলিস্তিনের প্রথম নারী রাষ্ট্রদূতের মৃত্যু
নাইজেরিয়ায় খনিতে বিস্ফোরণে নিহত ৩৮ খনি শ্রমিক
শত্রু ভেবে নিজেদের সেনাকে গুলি করে হত্যা করল ইসরায়েলি বাহিনী
রমজানে ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার
বছর ঘুরে এলো মাহে রমজান
উলভসের সঙ্গে ড্র করে ধাক্কা খেল আর্সেনাল
ইন্টারকে হারিয়ে শেষ ষোলোতে এক পা নরওয়ের ক্লাবের
৩ সিটি দিয়ে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন
ঢাকার সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম আর নেই

News 2 Narayanganj News Archive

আর্কাইভ