সকল বৈষম্য দূর করে দেশে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে - পরিবেশ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সকল বৈষম্য দূর করে দেশে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে - পরিবেশ উপদেষ্টা
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



সকল বৈষম্য দূর করে দেশে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে - পরিবেশ উপদেষ্টা

রাষ্ট্রে সকল প্রকার বৈষম্য দূর করে প্রকৃত গণতন্ত্র ও ঐক্য প্রতিষ্ঠায় কাজ করতে হবে- বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, দেশ গড়তে সবাইকে সংযমী হতে হবে। ভোগবাদী জীবন ত্যাগ করতে হবে। সংকীর্ণতা দূর করে ভালো কাজ করতে হবে। অন্যের দোষ না খুঁজে নিজের ভুল খোঁজার অভ্যাস গড়তে হবে। ঐক্যের প্রশ্নে আপসের সুযোগ নেই।

উপদেষ্টা আজ শ্রীরামকৃষ্ণদেবের ১৯০তম জন্মতিথি ও স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমনের ১২৫তম বার্ষিকী উপলক্ষ্যে রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকায় আয়োজিত ‘শ্রী মা সারদাদেবী ও বিশ্বজনীন ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পরিবেশ সংকট মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন রোধে সচেতনতা বাড়ানো জরুরি। তিনি বলেন, সকল ধর্ম ও মতের মূল শিক্ষা মানবকল্যাণ—এই চেতনায় আমাদের এগিয়ে যেতে হবে। তিনি শ্রী সারদাদেবীর আদর্শের কথা উল্লেখ করে বলেন, তিনি ছিলেন মানবতার প্রতীক। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসার শিক্ষা দিয়েছেন, যা আজকের বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. জমিলা এ চৌধুরী এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক সোনম সাহা। বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের স্বামী ধ্যানানন্দ।

পরে উপদেষ্টা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:২৬   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৮ ঘন্টা পর মিললো নিখোঁজ ফায়ার সার্ভিসের ডুবুরির মরদেহ
রূপগঞ্জে মাদক মামলায় ৩ জনের কারাদণ্ড
জেলা পুলিশের নিরাপত্তায় জাঁকজমকপূর্ণ আয়োজনে রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন
জুলাইকে ধারণ মানে শুধু দিবস পালন নয়, বৈষম্যহীন সমাজ গড়া: ডিসি
নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী
জুলাই শহীদ দিবস উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
রথযাত্রা মহোৎসবের উদ্বোধন; সম্প্রীতি ও ঐক্যের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর
জুলাই‌ নি‌য়ে কখনও বিতর্ক করা যা‌বে না - এমপি খোকন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ