নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার শিশু

প্রথম পাতা » খুলনা » নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার শিশু
শনিবার, ৮ মার্চ ২০২৫



নানা বাড়ি বেড়াতে এসে ধর্ষণচেষ্টার শিকার শিশু

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার রাজবাড়ীর বালিয়াকান্দিতে নানা বাড়ি বেড়াতে আসা ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত ১টার দিকে বালিয়াকান্দি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী শিশুর নানী। মামলা দায়েরের পরপরই আসামি জহুর মোল্লাকে (৬০) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জহুর মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে।

মামলার বাদী জানান, তার নাতনি যশোরে একটি মহিলা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়ে। ও পরিবারের সঙ্গে যশোরেই থাকে। সেখান থেকে গত ২৭ ফেব্রুয়ারি জামালপুর ইউনিয়নের ছাবনিপাড়া গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে।

তিনি আরও জানান, গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার নাতনি বাড়ির পাশে খেলতে যায়। সেখান থেকে প্রতিবেশী জহুর মোল্লা তার নাতনিকে জোর করে কাঁধে করে পাশের একটি মাঠের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

বালিয়াকান্দি থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, মামলা দায়েরের পরপরই রাতেই আসামি জহুর মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:০৪:৪০   ২৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ