সেঞ্চুরির তালিকায় লেবু-শসা-বেগুন

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » সেঞ্চুরির তালিকায় লেবু-শসা-বেগুন
শনিবার, ৮ মার্চ ২০২৫



সেঞ্চুরির তালিকায় লেবু-শসা-বেগুন

শীতের মৌসুমে বাজারে সবজির ভরপুর সরবরাহ থাকায় স্বস্তিতে থাকেন ক্রেতারা। কিন্তু একদিকে মৌসুম শেষ আর অন্যদিকে রমজানে বাড়তি চাহিদা হওয়ায় স্বস্তি উড়ে গেছে সবজির বাজারেও। রমজান মাস ঘিরে সেঞ্চুরির তালিকায় রয়েছে লেবু, শসা ও বেগুনের দাম।

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা যায়, লেবুর হালি আর বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। ১০ দিন আগে বিক্রি হওয়া ৪০ টাকার শসার কেজি এখন ডাবল। ১৭০-২০০ টাকা গুনতে হবে এককেজি ঢেঁড়শের জন্য। যদিও বিক্রেতাদের দাবি দাম কমে আসবে সহসাই।

এদিকে, সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বেড়েছে। সবচেয়ে বেশি ৪-৫ টাকা বেড়েছে মিনিকেটের দাম। বরাবরের মতোই করপোরেট গ্রুপ আর মিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা।

ক্রেতার অস্বস্তি বাড়াচ্ছে দেশি বিদেশি সব ধরনের ফলের দামই। ৩০০ টাকার নিচে মিলছে না আমদানি করা ফল, যা গরিবের ধরাছোঁয়ার বাইরে। যদিও যে দামে কিনছেন সামান্য লাভে বিক্রি করছে বলে দাবি বিক্রেতাদের।

রমজানে তরমুজের চাহিদা ও সরবরাহ দুটিই বেড়েছে। কেজি প্রতি তরমুজ বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

বাংলাদেশ সময়: ১৫:০৭:২৬   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ