ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ
শনিবার, ৮ মার্চ ২০২৫



ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: আসিফ মাহমুদ

একটি শ্রেণি ধর্মকে ব্যবহার করে নারীদের হয়রানির চেষ্টা করছে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। এ ধরনের ঘটনায় সম্পৃক্তদের ছাড় দেবে না অন্তর্বর্তী সরকার।

শনিবার (৮ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ধর্মকে ব্যবহার একটি শ্রেণি নারীদের হয়রানির চেষ্টা করছে। কিন্তু ধর্ম এ ধরনের কাজ সমর্থন করে না। নারীদের হয়রানিতে সম্পৃক্তদের সরকার কোনো ছাড় দেবে না।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণে সম্পৃক্তদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে সারা দেশে এলজিইডির বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী নারীদের অবদানের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়, দেয়া পুরস্কার ও সম্মাননাও।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতাধীন বিভিন্ন দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫:০০:০৪   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জাতীয় ফুটবল দলের নতুন অফিসিয়াল জার্সি উন্মোচন
প্রতিষ্ঠান শক্তিশালী না হলে গণতন্ত্র টেকসই হবে না: রুহুল কবির রিজভী
সোনারগাঁওয়ে দুই প্রতিষ্ঠানে ৪ লাখ টাকা জরিমানা
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫ জনের কারাদণ্ড
সংসদে আরও পাঁচটি স্থায়ী কমিটি গঠন
যানজট নিরসন ও অবৈধ যান নিয়ন্ত্রণে কঠোর হওয়ার ঘোষণা নাসিক প্রশাসকের
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ভোলার ইলিশা পর্যন্ত সরাসরি ফেরি সার্ভিসের উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ