জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
শনিবার, ৮ মার্চ ২০২৫



জামালপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জামালপুর প্রতিনিধি : “অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা শায়লা নাজনীন।

বিশেষ অতিথি হিসেবে থানার অফিসার ইনচার্জ মোঃ চাঁদ মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আন্নু মিয়া, অটিস্টিক ও প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান, সরিষাবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাইল হোসেনসহ আরো অনেকেই বক্তব্য রাখেন।

এসময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অধিকার, সমতা ও ক্ষমতায়ন প্রতিষ্ঠিত করতে হলে নারী পুরুষের বৈষম্য, আমিত্ব, একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধ ও অভয় নিরাপত্তা সুনিশ্চিত করতে পারলেই নারী উন্নয়ন সমাজে প্রতিষ্ঠিত হবে বলে বক্তারা মনে করেন।

বাংলাদেশ সময়: ২০:৪৯:৫২   ৪৮৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, দুর্গাপূজায় সর্বাত্মক নিরাপত্তা দেবে সরকার : ত্রাণমন্ত্রী
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় দরকার সহনশীল অর্থনীতি : পরিবেশমন্ত্রী
চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদনে জোর বাণিজ্যমন্ত্রীর
সোনারগাঁয়ে মেঘনা নদীতে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
রূপগঞ্জে পরিত্যক্ত দোকান থেকে ৫৯০ ইয়াবাসহ গ্রেপ্তার ৪
সিদ্ধিরগঞ্জে সড়ক ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন নাসিক প্রশাসকের
বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর
সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান বাবুল মিঞা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ