বিএসইসির ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএসই চেয়ারম্যানের

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » বিএসইসির ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএসই চেয়ারম্যানের
রবিবার, ৯ মার্চ ২০২৫



বিএসইসির ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএসই চেয়ারম্যানের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম।

রোববার (৯ মার্চ) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও শেয়ারবাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

মমিনুল ইসলাম বলেন, বিশৃঙ্খলার মাধ্যমে বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনা নিন্দনীয়। তবে এই অপ্রীতিকর ঘটনায় বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার কিছু নেই। যা ঘটার ঘটে গেছে, এখন বিনিয়োগকারীদের আশ্বস্ত করছি তারা যেন হতাশ না হন। চলমান সমস্যা সমাধান হয়ে যাবে।

অতীতে এবং এখনো যারা অন্যায়ের সঙ্গে যুক্ত থেকে পুঁজিবাজার ক্ষতি করার চেষ্টা করছেন তাদের ব্যাপারে কঠোর হওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে গত ৪ মার্চ নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাফতরিক আদেশ দেন বিএসইসি চেয়ারম্যান। এরপরই দানা বাঁধে তার পদত্যাগের দাবি। চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগের দাবিতে কর্মবিরতিও পালন করেন বিএসইসির কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:৪২   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
তুলা উৎপাদন বাড়াতে অনাবাদি ও কম ফসলি জমি ব্যবহারের আহ্বান কৃষিমন্ত্রীর
ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর
তুরস্কের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে চান - বাণিজ্যমন্ত্রী
মাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
শ্রমঘন শিল্পের বিকাশে প্রশিক্ষিত জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার: শিল্পমন্ত্রী
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
মালদ্বীপের মিয়ানজ কলেজকে ২১ হাজারের বেশি বীজ ও সামগ্রী উপহার দিল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ