মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত: জামায়াত আমির

প্রথম পাতা » ছবি গ্যালারী » মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত: জামায়াত আমির
রবিবার, ৯ মার্চ ২০২৫



মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত: জামায়াত আমির

মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় মানবাধিকারের ওপর ছুরিকাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, নৈতিক শিক্ষাকে বিকশিত করার উদ্যোগ নেবে জামায়াত।

সরকারি খরচে চলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না মন্তব্য করে জামায়াতের আমির বলেন, সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক বসে বসে বেতন নেন।

বর্তমানে সমাজের চাকা সৎপথে চলছে না উল্লেখ করে শিক্ষকতা পেশাকে নেশা হিসেবে গ্রহণ করার তাগিদ দেন তিনি। শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাদের দেখভালের দায়িত্ব সমাজ ও রাষ্ট্র নেবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৫১:৪৯   ৩০১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
ফ্যামিলি কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা থাকবে না: মামুন মাহমুদ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ারের সৌজন্য সাক্ষাৎ
পদত্যাগ করলেন এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াং
বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
নুসরাতের বাড়িতে পেট্রোলবোমার আলামত নেই, শর্টসার্কিট হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
‘সরকারের কাছে কোনো জবাব প্রত্যাশা করি না’: সংসদে নাহিদ ইসলাম
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ