১৫ রমজানের মধ্যেই সড়ক সংস্কার করা হবে: উপদেষ্টা ফাওজুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৫ রমজানের মধ্যেই সড়ক সংস্কার করা হবে: উপদেষ্টা ফাওজুল
রবিবার, ৯ মার্চ ২০২৫



১৫ রমজানের মধ্যেই সড়ক সংস্কার করা হবে: উপদেষ্টা ফাওজুল

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ১৫ রোজার মধ্যেই যতটা সম্ভব রাস্তা সংস্কার করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রবিবার বিদ্যুৎ ভবনের বিজয় হলে ঢাকায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে এক সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ে তথ্য জানান তিনি।

এ সময় তিনি বলেন, ঈদের আগে রাস্তা সংস্কার করা এবং এগুলো আইডেন্টিফাই করা হয়েছে। প্রতিবার ঈদের আগে এ ধরনের একটি আলোচনা হয়। ঈদ উপলক্ষে এক থেকে দেড় কোটি মানুষ গ্রামে যায়। তাদের যাত্রা যেন দ্রুত ও নিরাপদ হয় সে বিষয়ে আলোচনা হয়েছে, এতে বিভিন্ন বিভাগের সবাই ছিলেন। মালিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতারাও ছিলেন। আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আগামী ১৫ রোজার মধ্যে সব রাস্তার সংস্কার কাজ শেষ করতে হবে।

তিনি আরও বলেন, ঢাকায় ছয়টা বাস এবং নৌ টার্মিনালে সিসিটিভি বসানো হবে। যাত্রীদের কি অসুবিধা হচ্ছে, কোথায় কি হয়রানি হচ্ছে এগুলো তাৎক্ষণিকভাবে মনিটরিং করা হবে। এ জন্য বিআরটিএ এবং সিটি কর্পোরেশনের একটা কমিটি গঠন করা হয়েছে। এবার আমরা আশা করছি যানজট কম হবে। কারণ ছুটি অনেক দিন। যারা বাড়ি যাবেন তারা একদিন আগে পরে করে যেতে পারবেন।

রাস্তায় ডাকাতি প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, ঈদে হাইওয়েতে গাড়ি চলাচলের নিরাপত্তায় ও ডাকাতি কমাতে পুলিশের সংখ্যা বাড়ানো হবে। তারা মহাসড়কে টহল দিবে যাতে ডাকাতির মতো ঘটনা না ঘটে এবং রাস্তায় ট্রাফিক পুলিশের সব সদস্য থাকবে। এছাড়া বাড়তি ভাড়া আদায় বন্ধ, সড়কে চাপ কমাতে ট্রাক-লরির মতো ভারি যান চলাচল সীমিত করা হতে পারে। ঈদে মানুষের যাতায়াতটা যেন সুন্দর হয় এবার সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি।

মহাসড়কে যানবাহন চলাচলের নিরাপত্তায় নসিমন-করিমন চলাচল করবে না বলে জানানো হয়। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করা যাবে না এবং পদ্মা সেতুতে সর্বোচ্চ গতিসীমা ৮০ করা হয়েছে বলেও জানান উপদেষ্টা।

বাংলাদেশ সময়: ২২:১৮:১৮   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দিল্লি পুলিশ কি ককরোচ জনতা পার্টির আন্দোলনের মাত্রা বুঝতে পারেনি
২৪ বছর আগে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনের যাবজ্জীবন
হজে কমল বিমান ভাড়া
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী বার্নহামের মন্ত্রিসভায় বড় রদবদল
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ২৪, মোট রোগী ৩ হাজার ৮৩৯
অসুস্থ হারুন মাতুব্বরের খোঁজখবর নিলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ
আলফাডাঙ্গা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফাইনাল ঘিরে উত্তেজনা: বিক্ষোভ-অবরোধের পর ওয়াকওভারে পৌরসভা-২ চ্যাম্পিয়ন
ইতিহাসের এই দিনে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ