৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা
সোমবার, ১০ মার্চ ২০২৫



৭ ঘণ্টা পর বনানীর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা

সড়ক দুর্ঘটনায় সহকর্মীর মৃত্যুর ঘটনায় রাজধানীর বনানীতে চেয়ারম্যানবাড়ি সড়কের অবরোধ তুলে নিয়েছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকাল থেকে প্রায় সাত ঘণ্টা অবরোধের পর দুপুর দেড়টার দিকে তারা সড়ক ছেড়ে দেন।

এর আগে ভোর ৬টা ৪১ মিনিটের দিকে চেয়ারম্যানবাড়ি এলাকায় কলাবাহী একটি পিকআপের চাপায় মিনা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক নিহত হন। এর পরপরই সেখানে সড়ক অবরোধ করেন নিহতের সহকর্মীরা।
এতে তীব্র যানজট তৈরি হয়। এ সময় তাঁরা এলিভেটেড এক্সপ্রেসওয়েও বন্ধ করে দেন তাঁরা। এতে যানজট ছড়িয়ে পড়ে রাজধানীর বেশ কয়েকটি এলাকায়। চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা।

পরে দুপুর দেড়টার দিকে পুলিশ অবরোধকারীদের বোঝাতে সক্ষম হন এবং পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নেন। দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান।

এদিকে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানিয়েছেন, দুর্ঘটনাসংশ্লিষ্ট পিকআপটি আটক করা হয়েছে।
সিসিটিভি ফুটেজ দেখে তেজগাঁও বাসস্ট্যান্ড থেকে গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৫০:০৮   ৩৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
৭০ পিস ইয়াবাসহ ধনবাড়ীতে জামালপুরের যুবদল নেতা গ্রেফতার
শিশুদের অধিকার নিশ্চিত করতে সবাইকে কাজ করতে হবে: এমপি কালাম
বাংলাদেশে এসেই ধর্ম বদলে বিয়ে করলেন ফিনল্যান্ডের নাগরিক
সামাজিক সুরক্ষা ও কর্মসংস্থানের সমন্বয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে মডেল বাংলাদেশ : ড. তিতুমীর
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার পথ সহজ করতে চায় সরকার : মাহ্দী আমিন
দেড় বছরের মধ্যে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে : পরিবেশমন্ত্রী
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
বাংলাদেশে আবার ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ