চিকিৎসকদের ১৫ সদস্যদের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে

প্রথম পাতা » ছবি গ্যালারী » চিকিৎসকদের ১৫ সদস্যদের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে
বুধবার, ১২ মার্চ ২০২৫



চিকিৎসকদের ১৫ সদস্যদের প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয়ে

পুলিশের বাধায় চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি আটকে যাওয়ায় অবশেষে ১৫ সদস্যদের প্রতিনিধিদলকে সচিবালয়ে পাঠানো হয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামক চিকিৎসকদের একটি সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হাবিবুর রহমান সোহাগ।

বুধবার (১২ মার্চ) দুপুরে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসকদের বাকি ৪ দফা দাবি আদায়ে স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা শুরু করেছিলাম। কিন্তু সেটি হাইকোর্ট মোড় হয়ে শিক্ষাভবনের সামনে পুলিশের ব্যারিকেডে আটকে দেওয়া হয়। সেখানে সব চিকিৎসক-মেডিকেল শিক্ষার্থীরা অবস্থান করলেও আমাদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য মন্ত্রণালয় গেছে। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের সঙ্গে আলোচনা শেষে পরবর্তী পরিকল্পনা জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৫৪   ৪১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করাচির আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের পণ্যের অংশগ্রহণ
নগরকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ নিহত, আহত ৩
ঝিনাইদহ সদর উপজেলায় সাড়ে ৪ হাজার কৃষক পেলেন বিনামূল্যে সার-বীজ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ গ্রিডে, দ্বিতীয় দফায় সরবরাহ শুরু
জাতীয় স্টেডিয়ামের নিরাপত্তায় নতুন পোশাক-সরঞ্জাম পেলেন কর্মীরা
১৬ ডিসেম্বর চার ফ্লাইটে চালু হচ্ছে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম
রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযানে হেরোইন, পিস্তলসহ আটক ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ