কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে: মির্জা আব্বাস
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে: মির্জা আব্বাস

আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে অবস্থিত স্কাইভিউ হোটেলে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আমরা যদি ইফতারের একটি টেবিলে এক সাথে মজা করি, ইনজয় করি। তাহলে একসঙ্গে দেশকে এগিয়ে নিতে সমস্যা কি? আমাদের মাঝে কেউ কেউ কৃত্রিমভাবে বিরোধ তৈরি করার চেষ্টা করছে। হিংসা নিয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া যায় না। তাই আগামী আমরা নির্বাচন নিয়ে একসাথে কাজ করবো।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, আন্দোলনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অনেক অবদান ছিল। নুরুল হক নুরের অবদান ছিল অনেক।

প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে তিনি বলেন, জনকল্যাণ মুখী সংস্কারের সাথে আমরাও একমত। মাননীয় প্রধান উপদেষ্টা আপনি খুব শিগগিরই জনগণের চাহিদা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি পুরস্কার রোডম্যাপ প্রদান করবেন।

জুলাই অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করি আমরা এমন জানিয়ে তিনি বলেন, দেশের সকল মানুষ সমর্থন দিয়ে আন্দোলন করেছে। তারাও আকাঙ্ক্ষা ধারণ করে। দেশের মানুষের অধিকার, স্বাধিকার আন্দোলনে ও গণতন্ত্র প্রতিষ্ঠার সব চেয়ে বেশি ভূমিকা পালন করেছেন ছাত্ররা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসময় কুরআন এবং হাদিস নিয়ে বিভিন্ন আলোচনা করেন।

১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, স্বৈরাচার পতন পর এই অন্তর্বর্তী সরকার এসেছে। তারাও এখন সন্তোষজনক নয়। তাই বলছি, যতটুকু সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দেন।

ইফতার মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩৯:৫৭   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা : পরিবেশ প্রতিমন্ত্রী
‘ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’
কেতন আগরওয়ালের হত্যাকারীদের কঠোরতম শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর
অবশেষে ফিরল সেই ‘সুপারগার্ল’
উন্মুক্ত ‘হেডলাইন’, এক পর্দায় অপূর্ব-চঞ্চল-ইয়াশ
এইচএসসিতে প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সাহিত্য-সংস্কৃতির চর্চা মানুষের চিন্তাকে প্রসারিত করে : বাণিজ্যমন্ত্রী
ফরিদপুরে পেঁয়াজ চাষীদের মাথায় হাত, বিক্রির টাকায় উঠছেনা খরচ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ