বিরোধ-বিভেদ লাঘব করে মুসলিম ঐক্য এখন বেশী প্রয়োজন: সাবেক এমপি গিয়াসউদ্দিন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিরোধ-বিভেদ লাঘব করে মুসলিম ঐক্য এখন বেশী প্রয়োজন: সাবেক এমপি গিয়াসউদ্দিন
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫



বিরোধ-বিভেদ লাঘব করে মুসলিম ঐক্য এখন বেশী প্রয়োজন: সাবেক এমপি গিয়াসউদ্দিন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, শ্রদ্ধেয় ওলামায় কেরামগণ দেশের কল্যাণে, মানুষের কল্যাণে অনেক কাজ করেন। রাজনৈতিক অঙ্গণেও এখন বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। আমরা যারা মাদ্রাসা শিক্ষা লাভ করতে পারিনি, কুরআন হাদিসের জ্ঞান তেমন নাই। তবে আল্লাহপাক আমাদের অনেক দয়া করে মুসলিম করেছেন। আমাদের মনে ওলামায় কেরামগণের প্রতি একটা তীব্র আকাঙ্খা আছে। যতটা সম্ভব এখন ইসলামে প্রয়োজন ঐক্যের বন্ধন, বিরোধ-বিভেদ যতটা সম্ভব লাঘব করে মুসলিম ঐক্য এখন সব থেকে বেশী প্রয়োজন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে জেলা পরিষদ সংলগ্ন এলাকায় হিমাচল চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারে, নারায়ণগঞ্জ জেলা ইসলামী ঐক্যজোট’র আয়োজিত ইফতার মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, যত আন্দোলনের কথা বলি, যতই স্বৈরা শাসকদের বিরুদ্ধে কথা বলি। শ্রদ্ধেয় ওলামা একরামের ঐক্যের বন্ধন সব থেকে বড় শক্তি হিসেবে দাঁড়াতে পারবে। আমি আশা করি যারা আপনারা রাজনীতি করছেন তারা এই বিষয়ে সচেষ্ট হবেন। এই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে।

নারায়ণগঞ্জ জেলা ইসলামী ঐক্যজোট’র আহ্বায়ক মাওলানা আবু সায়েম খালেদের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ঐক্যজোট’র চেয়ারম্যান আল্লামা আব্দুল কাদের। প্রধান আলোচক ছিলেন ইসলামী ঐক্যজোট’র মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:৩৩   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ