জামালপুরে আরামনগর বাজার বণিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আরামনগর বাজার বণিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
শনিবার, ১৫ মার্চ ২০২৫



জামালপুরে আরামনগর বাজার বণিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে ঐতিহ্যবাহী আরামনগর বাজার বণিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মার্চ) বিকালে আরামনগর বাজার বণিক সমিতির আয়োজনে উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপিত আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঝরু, সহ- সভাপতি শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রতন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক প্রমুখ।

এছাড়াও ইফতার মাহফিলে বণিক সমিতির সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা সহ ছোট বড় ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্ব মুহুর্তে উপস্থিত ব্যক্তিবর্গদের সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সকলেই একসাথে ইফতার করেন।

বাংলাদেশ সময়: ২৩:২২:৩২   ৪০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ছাত্র-জনতার বিজয় ও জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান নাসিক প্রশাসক এড. সাখাওয়াতের
সাত দিনের ‘থানা জীবন’ শেষে মালিকের কাছে ফিরছে জব্দ হাতি
সরিষাবাড়ীতে ৩৯ সদস্যের নাগরিক পার্টির নতুন কমিটি গঠন, রাসেল আহ্বায়ক,বিপুল সদস্য সচিব
আল কোরআন ও আল হাদিস
শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে: মামুন মাহমুদ
হকার পুনর্বাসনে রেললাইনের পাশে নাসিকের কাজে রেলওয়ের বাধা
শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত
আলফাডাঙ্গায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা
বোয়ালমারীতে বিদ্যালয়ের অতিরিক্ত লোহার মালামাল টেন্ডার ছাড়াই বিক্রি, উদ্ধার করল প্রশাসন
সরিষাবাড়ীতে সংরক্ষিত ইউপি সদস্য ও বৃদ্ধ বাবাকে পেটানোর অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ