সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে : ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে : ধর্ম উপদেষ্টা
শনিবার, ১৫ মার্চ ২০২৫



সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সমাজ পরিবর্তনে ইসলামি সাহিত্য দিক নির্দেশনার কাজ করে।

আজ শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সালিহা পাবলিকেশন্স আয়োজিত মোড়ক উন্মোচন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কোরআন ও হাদিসের আলোকে প্রাত্যহিক জীবন পরিচালনার ওপর গুরুত্বারোপ করে ধর্ম উপদেষ্টা বলেন , এর মাধ্যমে আমাদের পারিবারিক জীবন ও সমাজ জীবন উদ্ভাসিত করতে হবে।

তিনি বলেন, বর্তমান সময়ে ওলামা কেরামগণ বিশেষ করে কওমী ওলামা কেরামগণ অনুবাদ সাহিত্যে অসামান্য অবদান রেখে চলেছেন। তাঁরা সাবলীল ঝরঝরে অনুবাদ করছেন যা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছে। ভারতে ওলামা কেরামগণ উর্দু সাহিত্যে পুরস্কৃত হয় উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে বাংলা অনুবাদ সাহিত্যের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে। এসময় ইসলামিক ফাউন্ডেশন থেকে সেরা সিরাত লেখককে পুরস্কৃত করার উদ্যোগের কথাও জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে ৬৪ হাজার ইমাম আছেন যারা ইমাম একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন। সেখান থেকে একজন ইমাম ও মুয়াজ্জিনকে ঢাকায় এনে পুরস্কৃত করার আশা প্রকাশ করে তিনি বলেন, যারা সিরাতে রাসুল (সা:) এর ওপর মৌলিক কিতাব লিখেছেন অথবা অনুবাদ করেছেন আমরা তাদেরকেও অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করতে চাই।

তিনি বলেন, সালিহা পাবলিকেশন্স ধর্মীয় বই প্রকাশে এগিয়ে আসলে বাংলা অনুবাদ সাহিত্যের গুণগত পরিবর্তন আসবে। যে সকল আলেম ওলামাদের বিভিন্ন ভাষায় পারঙ্গমতা আছে সৃজনশীলতা আছে তাদের দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বইগুলোকে অনুবাদ করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে উল্লেখ করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সালিহা পাবলিকেশন্স এর সভাপতি মো: হুমায়ুন কবীর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালিহা পাবলিকেশন এর সিইও মুফতী মঈনুদ্দিন তৈয়বপুরী।

পরে উপদেষ্টা বিখ্যাত তাফসীর গ্রন্থ সফওয়াতুত তাফাসীর বাংলা অনুবাদ (চতুর্থ খন্ড ) ও নিজের লেখা ড. আ ফ ম খালিদ রচনা সমগ্র এর মোড়ক উন্মোচন করেন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:১১   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
সরকার শিল্প বর্জ্য পুনঃব্যবহার করে টেকসই শিল্পায়ন জোরদারের পরিকল্পনা করছে: শিল্পমন্ত্রী
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত
রামিসা হত্যা মামলা : উচ্চ আদালতেও মৃত্যুদণ্ড বহালের আশা আইনমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ