ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব
রবিবার, ১৬ মার্চ ২০২৫



ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব

চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার বিকালে জাতিসংঘ মহাসচিব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের হাতে ফুল তুলে দেয় শিশুরা।

সফরের দ্বিতীয় দিন শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন গুতেরেস। লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেন তিনি।

সফরের তৃতীয় দিন শনিবার সকালে জাতিসংঘ কান্ট্রি টিম বাংলাদেশের সাথে একটি বৈঠকে অংশ নেন। এরপর দুপুরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গোলটেবিল বৈঠক করেন তিনি। পরে তরুণ সমাজের প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন।

এদিন বিকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনের পর অংশ নেন ইফতার ও আর্লি ডিনার সেশনে।

এ সময় বাংলাদেশকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন অ্যান্তোনিও গুতেরেস। পাশাপাশি বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১১:৫৯:৩৯   ২৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
পাকিস্তানকে ৫৫ রানে অলআউট করে ভারতের বড় জয়
স্ত্রীর সঙ্গে ঝগড়া ও মদপানের ভিডিও ভাইরাল: নৌ পুলিশের এসআই প্রত্যাহার
দক্ষিণখানে অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
ইসাকের জোড়ায় প্রথম জয় লিভাপুলের
জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
শাওনসহ গত ১৭ বছরের সকল হত্যাকাণ্ডের বিচার হতে হবে: মামুন মাহমুদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ