খাগড়াছড়িতে দুই দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও সরঞ্জাম উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে দুই দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও সরঞ্জাম উদ্ধার
রবিবার, ১৬ মার্চ ২০২৫



খাগড়াছড়িতে দুই দুর্ধর্ষ ডাকাত গ্রেফতার, লুণ্ঠিত মালামাল ও সরঞ্জাম উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে দুই দুর্ধর্ষ পেশাদার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৫ মার্চ) রাত ১২টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নম্বর মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, নাঈম আল সুলতান ওরফে নাঈম (৩১) এবং মো. ইউসুফ ওরফে কালা (৩৫)। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

মাটিরাঙ্গা থানা পুলিশ জানায়, গত ৪ মার্চ মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে একদল দুর্বৃত্ত মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মঞ্জুর ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পরদিন মাটিরাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী মোহাম্মদ মঞ্জুর ইসলাম। এরপর থেকেই লুণ্ঠিত মালামাল উদ্ধারে ও অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ মার্চ) রাতে নাঈমের বসতবাড়িতে অভিযান চালিয়ে নাঈম ও ইউসুফকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল ও সরঞ্জাম:

ডাকাতির কাজে ব্যবহৃত দুটি দরজা ভাঙার যন্ত্র, কোরাবারী, ধামা, চাকু, চাপাতি, হাসুয়া ও একটি বোরকা।
লুণ্ঠিত চারটি মোবাইল ফোন, দুটি স্বর্ণালী বর্ণের চুড়ি, এক জোড়া স্বর্ণালী বর্ণের কানের দুল, একটি শপিং ব্যাগ ও নগদ ৩৫ হাজার টাকা।

পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, গ্রেফতারদের বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, চুরি ও মাদকসহ অন্তত আটটি মামলা রয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১২:০৬:৩৩   ২৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


জাতীয় স্বার্থ রক্ষায় বিএনপি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে - পানিসম্পদ মন্ত্রী
দাবি আদায় পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির
দেশীয় এলএসডি ভ্যাকসিনে সুরক্ষিত হবে গবাদিপশু: প্রাণিসম্পদ মন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না : পানিসম্পদ মন্ত্রী
পার্বত্য এলাকার সকল জাতিগোষ্ঠীর সুষম উন্নয়নে সরকার কাজ করছে : পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী
গুণগত শিক্ষা নিশ্চিতকরণ ও সমৃদ্ধ পার্বত্য অঞ্চল গঠনে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ - সাচিং প্রু
সংকট থেকে কেবল বিএনপিই দেশকে উদ্ধার করতে পারবে : অর্থমন্ত্রী
ক্ষমতার মজা চিরস্থায়ী নয় : হুইপ নিজান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ