খুলনায় আগুনে পুড়ল ৪৪ অস্থায়ী দোকান

প্রথম পাতা » খুলনা » খুলনায় আগুনে পুড়ল ৪৪ অস্থায়ী দোকান
বুধবার, ১৯ মার্চ ২০২৫



খুলনায় আগুনে পুড়ল ৪৪ অস্থায়ী দোকান

খুলনার পিকচার প্যালেস মোড়ে আগুনে পুড়ে গেছে ৪৪টি অস্থায়ী দোকান। ফায়ার সার্ভিস প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান।

বুধবার (১৯ মার্চা) দোকানগুলোতে ভোর সোয়া ৫টার দিকে আগুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট ছোট সাইজের ৪৪টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। সে দোকানগুলোতেই আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ৯টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এ বিষয়ে খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১২:১৫:৫০   ২৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা
জামায়াত শেখ হাসিনা ও আ. লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে
নতুন গ্রামীণ সড়কে ইট নয়, ব্যবহার করতে হবে পরিবেশবান্ধব ব্লক: প্রতিমন্ত্রী
দেশের সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
সবার আগে জনগণের কথা শুনতে হবে: আইনমন্ত্রী
বাগেরহাটে ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
বাংলাদেশে পরিকল্পিতভাবে মাদক ঢোকানো হচ্ছে : আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ