বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস
শনিবার, ২২ মার্চ ২০২৫



বজ্রবৃষ্টি ও ঝড়ো হাওয়া নিয়ে যে পূর্বাভাস দিলো আবহাওয়া অফিস

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শনিবার (২২ মার্চ) ও রোববার ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, শনিবার রাজধানী ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেটের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা-ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথা কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ মেঘলা থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেও জানানো হয় পূর্বাভাসে।

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘শনি এবং রোববার দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। গত ২৪ ঘণ্টায়ও অনেক জায়গায় হয়েছে। বগুড়ায় সর্বোচ্চ ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রাজশাহীতে সাত, চুয়াডাঙ্গা ও তাড়াশে চার, ঈশ্বরদী ও বগুড়ায় দুই এবং টাঙ্গাইলে এক মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। আগামীকালও আবহাওয়া একই রকম থাকবে। এরপর থেকে কমে যাবে।’

বাংলাদেশ সময়: ১৩:১৫:১৮   ৫৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের
পরিবেশ রক্ষা করতে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাস
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে মূল্য যৌক্তিক পর্যায়ে রাখতে হবে -মৎস্য প্রতিমন্ত্রী
জামায়াতের লং মার্চের দাবি আর সংসদের বক্তব্য দ্বিমুখী : চরমোনাই পীর
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, সরিষাবাড়ীতে থানায় অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ