মহান স্বাধীনতা দিবসে পিলখানাস্থ ‘সীমান্ত গৌরবে’ বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মহান স্বাধীনতা দিবসে পিলখানাস্থ ‘সীমান্ত গৌরবে’ বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
বুধবার, ২৬ মার্চ ২০২৫



মহান স্বাধীনতা দিবসে পিলখানাস্থ ‘সীমান্ত গৌরবে’ বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বিজিবি মহাপরিচালক আজ সকাল সাড়ে ৭টায় রাজধানী ঢাকার পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের ‘সীমান্ত গৌরব’- এ পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ।

এ সময় বিজিবি’র একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ এবং অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আজ ২৬ মার্চ ভোর ৫টা ৪৯মিনিটে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরসহ সারাদেশে বিজিবি’র সকল ইউনিটে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে প্রধান উপদেষ্টা কর্তৃক সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী অংশগ্রহণ করেন।

বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১১:২৫:৫৪   ২১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যারিকের ছোঁয়ায় বদলে গেলো ম্যানইউ, তুলে নিলো টানা চতুর্থ জয়
মনির কাসেমীর পাশে কয়জন আলেম আছে, প্রশ্ন গিয়াস উদ্দিনের
সোনারগাঁয়ে যৌথবাহিনীর অভিযানে মাদক-দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৭
প্রশাসনের উর্ধ্বতন মহলে কারও কারও প্রতি দূর্বলতা দেখা গেছে: মির্জা আব্বাস
নারায়ণগঞ্জ-৩ আসন ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে উপহার দেবো: মান্নান
তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী
পুকুরের তলদেশ যেন অস্ত্রের গুদাম
নির্বাচন ঘিরে বেশকিছু জায়গায় অস্ত্রের মজুত হচ্ছে: আসিফ মাহমুদ
আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ