সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেয় এই ধারণা বদলাতে হবে : সারজিস

প্রথম পাতা » ছবি গ্যালারী » সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেয় এই ধারণা বদলাতে হবে : সারজিস
শুক্রবার, ২৮ মার্চ ২০২৫



সনাতন ধর্মাবলম্বী মানেই নৌকায় ভোট দেয় এই ধারণা বদলাতে হবে : সারজিস

সনাতন ধর্মাবলম্বী মানেই তারা নৌকায় ভোট দেয় এই ধারণা বদলাতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

এ সময় সারজিস আলম বলেন, ‘অল্প কয়েকজনকে সুবিধা দিয়ে বাকি সব সনাতন ধর্মালম্বীদের দিকে কিন্তু নজর দেয়নি আওয়ামীলীগ। তারা উপরি পাওনা হিসেবে তাদের ব্যবহার করেছে।
যারা আপনাদের কথা শুনবে, আপনাদের হয়ে কথা বলবে, আপনাদের রক্ষার জন্য পাশে দাঁড়াবে ভোটটা হবে তাদের জন্য।’

সারজিদ আরো বলেন, ‘এই দেশটা কোন নির্দিষ্ট ধর্মের মানুষের না। এই দেশে যারা বসবাস করে, যারা এদেশের নাগরিক তাদের প্রত্যেকের দেশ। ৫ আগস্টের পর আমরা শুনেছি অনেকেই এলাকা থেকে চলে গেছে।
অনেকের বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে। এটি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে। কারণ যারা এগুলো করেছে তারা হচ্ছে সুযোগ সন্ধানী। তারা হচ্ছে দখলবাজ।
এই কাজগুলো আওয়ামীলীগের সময়েও করেছে। এখনো কেউ কেউ করছে। সামনেও কেউ কেউ করবে। তারা কোন দলের না তারা ধান্দাবাজ। তাদের প্রতিহত করতে হবে।

এ সময় তিনি যে কোন ন্যায্য পাওনার ক্ষেত্রে সনাতন ধর্মালম্বীদের সাথে একসাথে লড়াই করার ঘোষণা দেন।

অনুষ্ঠানে রানীগঞ্জ দক্ষিণেশ্বর দেবোত্তর এস্টেট পটেশ্বরী কালীমন্দিরের সেবকসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৪৪   ৩০২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএসটিআই-এর পরিধি বৃদ্ধি ও আধুনিকায়নে বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে: শিল্পমন্ত্রী
অজিদের কাছে হেরে উদ্বিগ্ন প্রোটিয়ারা
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির
ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়মের সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না : প্রতিমন্ত্রী টুকু
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির
রামকান্তপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান: কামরুল ইসলাম
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং বাস্তুচ্যুত সমস্যা সমাধানে সকলকে সাথে নিয়ে কাজ করবে পার্লামেন্টারি ককাস - ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ