ঈদের আগে গাজায় ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ১৭

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঈদের আগে গাজায় ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ১৭
রবিবার, ৩০ মার্চ ২০২৫



ঈদুল ফিতরের ঠিক আগে শনিবার (২৯ মার্চ) গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি হামলায় এক শিশুসহ ১৭ জন ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় হাসপাতাল সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের পূর্বে আবাসান আল-কাবিরা শহরে একটি বাড়ি লক্ষ্য করে ইসরাইলি কামান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে একটি মেডিকেল সূত্র আনাদোলু এজেন্সিকে জানায়, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের আল-শাবুরা শরণার্থী শিবিরে ইসরাইলি বোমা হামলায় এক ফিলিস্তিনি শিশু প্রাণ হারিয়েছে।

এছাড়া, গাজার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের পূর্বে কিজান আন-নাজ্জার এলাকায় বেশ কয়েকজনকে বহনকারী একটি গাধা-টানা গাড়ি লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হন।

ঈদের আগে গাজায় ইসরাইলের হামলা, শিশুসহ নিহত ১৭

সিভিল ডিফেন্স বলছে, গাজা শহরের পূর্বে শুজাইয়া পাড়ার মিশতাহা স্ট্রিটে বেসামরিক নাগরিকদের একটি দলকে লক্ষ্য করে ইসরাইলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

উত্তর গাজা উপত্যকায়, বেইত লাহিয়া শহরের আল-মানশিয়া স্ট্রিটে ইসরাইলি কামান একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে আঘাত করলে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন।

প্রত্যক্ষদর্শীরা গাজার বিভিন্ন স্থানে মাঝেমধ্যে ইসরাইলি কামান হামলার কথা জানিয়েছেন। এসব এলাকার মধ্যে রয়েছে বেইত লাহিয়া, রাফাহর পশ্চিম অংশ, মধ্য গাজা এবং গাজা শহরের পূর্বাঞ্চল।

যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভেঙে, গত ১৮ মার্চ ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় আকস্মিক বিমান হামলা চালায়। এতে ৯২০ জনেরও বেশি মানুষ নিহত এবং ২ হাজার জনেরও বেশি আহত হন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর নৃশংস আক্রমণে ৫০,২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৪:২৮:০৩   ৩৭২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


রসায়নে নোবেল জিতলেন হেনরি ও কেনসো
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
৭০ বছর পর আসাম থেকে ঢাকার পথে প্রথম কার্গো জাহাজ
চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
আইপিইউ নির্বাহী কমিটিতে বাংলাদেশ থেকে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী নির্বাচিত
আইপিইউ এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
সোমালিয়ায় ইসরায়েলিদের উপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি প্রেসিডেন্ট হাসানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ