১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান
রবিবার, ১ মার্চ ২০২৬



১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ১৯৯১ সালে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয় নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে বিএনপি জয়লাভ করেছিল। এবার বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনরায় নরসিংদীর পাঁচটি আসনে বিএনপি বিজয় অর্জন করেছে।

আজ বিকেলে জেলার পলাশ উপজেলার উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পলাশ থানা সদর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার পাঁচজন সংসদ সদস্যসহ জেলা ও উপজেলা বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

ড. মঈন খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশ থেকে ১০ মেধাবী ব্যক্তিকে নিয়ে যে মন্ত্রিসভা গঠন করেছিলেন, সেখানে নরসিংদীর পলাশের কৃতি সন্তান ড. আব্দুল মোমেন খান সদস্য ছিলেন। তিনি নরসিংদী-১ আসন থেকে দেশের ৩০০ আসনের মধ্যে সর্বোচ্চ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটি নরসিংদীর জন্য গৌরবের বিষয়।”

তিনি বলেন, আমরা সেই গৌরব পুনরুদ্ধারে কাজ করে যাচ্ছি এবং নরসিংদী বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

নতুন প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ১৯৯১ সালে বেগম জিয়ার নেতৃত্বে যেমন পাঁচটি আসনে জয় এসেছিল, তেমনি আজ তারেক রহমানের নেতৃত্বেও আমরা পাঁচটি আসনে জয়লাভ করেছি। সবাই ঐক্যবদ্ধ থাকলে দেশকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

তিনি তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তার নেতৃত্বে দল পুনর্গঠিত হয়েছে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এবং পৌর বিএনপি সভাপতি আলম মোল্লার সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।

এ সময় পলাশ উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনসহ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৮:১৭   ২৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ
জুলাই সনদ বাস্তবায়নের জন্য রাজপথে নামতে প্রস্তুত আছি : আসিফ মাহমুদ
উৎসবে দরিদ্রদের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ঢাকায় এসেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
গণভোটের রায় অনুযায়ী সব সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাহিদ ইসলাম
উত্তরাঞ্চলকে হেসেখেলে হারিয়ে চ্যাম্পিয়ন মধ্যাঞ্চল
পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ে অপতথ্য এড়াতে যাত্রীদের সতর্ক থাকার আহ্বান বিমান ও পর্যটন মন্ত্রীর
সরিষাবাড়ী এসিল্যান্ড অফিসে নেই সিএস ও আরএস রেজিস্টার-১: চরম ভোগান্তিতে ভূমি মালিকরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ