ওষুধ ও ত্রাণ নিয়ে মায়ানমার গেল সেনাবাহিনীর উদ্ধারকারী দল

প্রথম পাতা » ছবি গ্যালারী » ওষুধ ও ত্রাণ নিয়ে মায়ানমার গেল সেনাবাহিনীর উদ্ধারকারী দল
রবিবার, ৩০ মার্চ ২০২৫



ওষুধ ও ত্রাণ নিয়ে মায়ানমার গেল সেনাবাহিনীর উদ্ধারকারী দল

মায়ানমারে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি, জরুরি ভিত্তিতে ওষুধ, তাবু, শুকনা খাবার ও চিকিৎসা সেবার জন্য রেসকিউ ও মেডিকেল টিম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার নির্দেশে কুর্মিটোলা থেকে বিমান বাহিনীর ০১টি সি-১৩০জে বিমান এবং আর্মি এভিয়েশনের ১টি কাসা সি-২৯৫ডব্লিউ বিমান জরুরী ত্রাণ সামগ্রীসহ মায়ানমারের ইয়াংগুন এর উদ্দেশে রওনা করেছে।

এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান উপস্থিত ছিলেন।
তারা মিয়ানমারে জরুরি সহায়তা প্রদানকারী দলের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেন।

গত ২৮ মার্চ মায়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। উক্ত ভূমিকম্পে মায়ানমারে অদ্যাবধি প্রায় ১৬০০ জনের অধিক নিহত এবং ৩০০০ জনের অধিক আহত হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ২৩:৪০:৫৯   ৪০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
বৈশ্বিক সংকট মোকাবিলায় দায়িত্ব ভাগ করে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতে লিথুয়ানিয়াকে বিনিয়োগের আহ্বান শামার
খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির আহ্বান ববি হাজ্জাজের
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসার উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংর্বধনা প্রদান
পরিবেশ মন্ত্রীর সাথে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ