তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা
বুধবার, ২ এপ্রিল ২০২৫



তরতাজা তরুণদের হত্যার বিচার হতেই হবে : প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, যারা তরতাজা তরুণদের হত্যা করেছে, তাদের বিচার হতেই হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই সেই বিচার হবে। আজ বুধবার সন্ধ্যায় সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের খোঁজখবর ও ঈদ শুভেচ্ছা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, বিচার করতে যেয়ে কোন নির্দোষ যেন শাস্তি না পায়, সে দিকটা দেখতে গিয়ে প্রকৃত দোষীদের বের করতে কষ্ট হচ্ছে। তবে সে ধাপে এগোচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে সাভারে জুলাই আন্দোলনে নিহত আলিফ আহমেদ সিয়াম, শ্রাবন গাজী ও নিশানের পরিবারের সাথে দেখা করেন ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রাণিসম্পদ উপদেষ্টা । এ সময় পরিবারগুলো আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হলে উপদেষ্টা তাদের শান্তনা দেন। এসময় প্রানিসম্পদ অধিদপ্তরের পরিচালক মো: মনিরুজ্জামান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:০৮:২৭   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ জনপ্রশাসন উপদেষ্টার
আর কোনো ফ্যাসিস্টের উত্থান চাই না: মামুন মাহমুদ
তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল
‘আমি জাগলে মধুখালী ঘুমাবে, আমি ঘুমালে তাদের জাগতে হবে’: ইউএনও
জামালপুরে ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশ্যে মজুত, ১০ হাজার টাকা জরিমানা
পোগলদিঘা ইউপিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত: নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কার্যভার গ্রহণ
ফরিদপুরে ডা. জাহিদ মেমোরিয়াল শিশু হাসপাতাল পরিদর্শনে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুর জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
৩১ বছরের অপেক্ষার অবসান, শিক্ষার আলোয় জেগে উঠল চর আঁড়িয়াল খাঁ উচ্চ বিদ্যালয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ