শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



শহীদ আনাসের পরিবারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা-মায়ের সঙ্গে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

তিনি গতকাল বুধবার রাজধানীর গেন্ডারিয়ার শহীদ আনাসের বাড়িতে যান এবং তার বাবা-মায়ের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, এ সময় উপদেষ্টা শহীদের পারিবারিক বিষয়ে খোঁজখবর নেন।

আনাসের বাবা-মাকে সান্ত্বনা দিয়ে উপদেষ্টা বলেন, সরকার অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা তাদের মুক্তিযোদ্ধাদের মতো সম্মান করি এবং তাদের সকলের কবর পাকা করার ব্যবস্থা করা হবে।

শহীদ আনাসের বাবা-মা তাদের পরিবারকে সহায়তা ও সমর্থন দিয়ে সম্মানিত করার জন্য অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ২২:৫১:৫৩   ২৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অপরাধবিরোধী অভিযান: ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
সহনশীল কৃষিখাদ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে : পরিবেশমন্ত্রী
২৪ দিনের মধ্যে রাজউকের প্ল্যান পাস করানোর চেষ্টা চলছে: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা সরকারের প্রধান নির্বাচনি অঙ্গীকার : সমাজকল্যাণমন্ত্রী
ফতুল্লায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার
বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে -পার্বত্য মন্ত্রী
ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ