পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সব সময় আন্তরিক সরকার : সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়নে সরকার সব সময় আন্তরিক এবং তারই ধারাবাহিকতায় পার্বত্য অঞ্চলের নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি আজ সন্ধ্যায় রাঙ্গামাটি সার্কিট হাউজে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন বৈসাবিসহ অন্যান্য উৎসবে আইন শৃঙ্খলার প্রস্তুতি সংক্রান্ত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন অতীতে কাজের কোন ধারাবাহিকতা ছিল না। অন্তর্বর্তী সরকার আসার সঙ্গে সঙ্গে ধারাবাহিকতা তৈরি হয়েছে।

তিনি বলেন, সম্প্রতি তিন পার্বত্য জেলায় নারী উন্নয়নসহ অর্থনৈতিক উন্নয়নে আর্থিক ও খাদ্য শস্য বরাদ্দ প্রদান করা হয়েছে। বরাদ্দ দেওয়াই শেষ না, পর্যায়ক্রমে সরকারের পক্ষ থেকে আরো বরাদ্দ প্রদান করা হবে। সরকারি বরাদ্দ থেকে কেউ বঞ্চিত হবেন না।

এছাড়াও সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা খোন্দকার রেজাউল করিম, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ মনছুরুল হকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:৫১   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক
ফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত
তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ