রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



রূপগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুট, ১০ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট এবং ১০ জনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী ডালিম মিয়া জানান, তিনি গোলাকান্দাইল ইউনিয়নের নতুন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে মুদি মনোহারির ব্যবসা করে আসছেন। একই এলাকার গ্রামীণ ওয়াটারের সামনে ফারুক মিয়া নামে এক ব্যবসায়ীর সাথে ইব্রাহিম, মোক্তার, আল-আমীনদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডার সৃষ্টি হয়। পরে, ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকার মঞ্জুরের ছেলে জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম এবং গোলাকান্দাইল ইউনিয়ন দক্ষিণ পাড়া এলাকার নাসু ফকিরের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল ফকিরের নেতৃত্বে অজ্ঞাত ২০-৩০ জন সন্ত্রাসী ডালিম মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর এবং লুটপাট চালিয়ে ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এ সময় ইব্রাহিম, মোক্তার, আল-আমিন, শাহজাহান, মামুনসহ ১০ জনকে কুপিয়ে জখম করা হয়।

এ বিষয়ে ডালিম মিয়া জানান, হামলাকারীরা তার ব্যবসা প্রতিষ্ঠান তছনছ করে এবং তার মালামাল লুটে নেয়। ঘটনার পর জাহিদুল ইসলাম বাবুর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ২৩:০৯:৪৮   ২৯৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খুলনা সিটি মেডিক্যালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাজেটকে ব্যবসা ও বিনিয়োগবান্ধব অভিহিত করেছে ডিসিসিআই
গণবিরোধী বাজেট দাবি করে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ: নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
জামালপুরে বিপুল পরিমাণ চোলাই মদ ও উপকরণসহ প্রদীপ দাস গ্রেপ্তার
বর্ষার আগেই খাল খননের সুফল পাবে ফরিদপুরের কৃষকরা: জেলা প্রশাসক
মাদারীপুরের ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ