রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫



রূপগঞ্জে যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বাগবের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন রূপগঞ্জের বাগবের এলাকার আফজাল হোসেনের ছেলে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, “রুহুল আমিন গত ৫ আগস্টের আগে এলাকায় ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িত ছিল। ৫ আগস্টের পর বেশ কিছুদিন গা ঢাকা দেয়ার পর ফের বেপরোয়া হয়ে উঠে। তার ভয়ে স্থানীয়রা কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারত না।”

তিনি আরও বলেন, “বৃহস্পতিবার সকালে পুলিশ বাগবের এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।”

পরে, দুপুরে বিস্ফোরণ আইনে মামলায় রুহুল আমিনকে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:৫৩   ২৭১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে সাড়ে ৪ হাজার পরিবার পেল ঈদ উপহার
উৎসব সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের
জেলা পরিষদের প্রশাসক হলেন অধ্যাপক মামুন মাহমুদ
লাইলাতুল কদর নিয়ে বিশ্বের সব মুসলমানকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
চিকিৎসকদের সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান বিমানমন্ত্রীর
ঢাকা-সিলেট ও সিলেট-চট্টগ্রাম ছয় লেন সড়ক নির্মাণের কাজ দ্রুত শুরু হবে : আরিফুল হক চৌধুরী
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিতে রোডম্যাপ তৈরি করা হচ্ছে : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ