রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে: ইসি আনোয়ারুল

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে: ইসি আনোয়ারুল
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় পরিবর্তন আসছে: ইসি আনোয়ারুল

আইনের সর্বোচ্চ কঠোরতা নিশ্চিত করা যায় এমনভাবে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা করা হচ্ছে বলে জানালেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

নিয়ম থাকলেও আইনের তোয়াক্কা না করে হরহামেশায় নির্বাচনী প্রচারণা চালান প্রার্থীরা। ক্ষমতাশালী প্রার্থী হলে তো কথাই নেই। বারবার জরিমানা দিয়েও ঘটান আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। তবে এবার রাজনৈতিক দল এবং প্রার্থীদের লাগাম টেনে ধরতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা হচ্ছে পরিবর্তন।

সোমবার (৭ এপ্রিল) নির্বাচন ভবনে আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের নিবন্ধন, ভোট কেন্দ্র স্থাপন এবং স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে কমিশনের সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে তিনি বলেন, নির্বাচনী ব্যয় ন্যূন্তম রাখা, প্রচারণায় সব প্রার্থী যেন সমান সুযোগ পান সেই সুযোগ রাখা হয়েছে। সীমানা নির্ধারণ নিয়ে আইন সংশোধনের অনুমোদন না হলে বিদ্যমান সীমানা নিয়েই নির্বাচন হবে।

রাজনৈতিক দলের নিবন্ধন পেতে বাংলাদেশ কনজার্ভেটিভ পার্টি আবেদন করেছে। দল নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর আলোচনা এখনো হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:১৩   ২৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ