জামালপুরে আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



জামালপুরে আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি : আগ্রাসী ইসরাইলি দখলদার বাহিনীর গাজা উপত্যকায় অব্যাহত গণহত্যা এবং চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামালপুরে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি সরিষাবাড়ী বাস টার্মিনাল হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার আরামনগন বাজার গিয়ে শেষ হয়। এরপর আগত তৌহিদী জনতা সমবেত হয়ে একটি সমাবেশ করেন।

উক্ত সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতি মোখলেছুর রহমান জমিরী সভাপতিত্বে বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাও: আ: রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাও: সাইদুর রহমান, প্রচার সম্পাদক মুফতি রাকিব, পৌর শাখার সভাপতি মাও: জুনায়েদ, মুফতি কামরুজ্জামান, ছাত্র সমাজের ওয়াকিবুল ইসলাম মেহেদী আরও অনেকেই প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম-উলামা, শিক্ষার্থী ও তৌহিদী জনতা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া সকলেই দোয়া করেন এবং দোয়া পরিচালনা করেন মুফতি গোলাম রব্বানী।

বাংলাদেশ সময়: ১৭:৫১:০৭   ৩৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চমক নিয়ে ফিরছে সেই বেবি শার্ক বয়
তিন পার্বত্য এলাকায় খাদ্য গুদাম নির্মাণ করা হবে: তথ্য উপদেষ্টা
‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
তথ্য-উপাত্তে কারসাজি করলে কঠোর বিভাগীয় ব্যবস্থা: পরিকল্পনা প্রতিমন্ত্রী
২০ থেকে ২৯ আগস্ট নৌযান শুমারি পরিচালনা করা হবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে অঙ্গীকার আসিয়ান মিশনগুলোর
কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর
রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ
জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে সরকার : জ্বালানি মন্ত্রী
মাসে একদিন স্কুল শিক্ষার্থীদের জুলাই জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে : তথ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ