বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন
সোমবার, ৭ এপ্রিল ২০২৫



বাবার কবরের পাশেই শায়িত হলো রিপন

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহাম্মদ চুনকার বড় ছেলে ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন। সোমবার (৭ এপ্রিল) সকালে হৃদরোগ জনিত কারণে মৃত্যু হয় তার। এর আগে একই দিন সকালে ৭টা ১০ মিনিটে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ইসলাম হার্ট সেন্টারে নেয়া হয়। অতঃপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে আলী রেজা রিপনের বয়স ছিল ৫৫ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাদ আসর তার জানাযার অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ নেয় আত্মীয়, শুভার্থীসহ হাজারো মুসুল্লি। পর মাসদাইর সিটি কবরস্থানে তার বাবার কবরের পাশে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৬   ৩৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ