বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯

ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী ডাকা হরতালের সমর্থনে বাংলাদেশে হওয়া বিক্ষোভের আড়ালে দেশের বিভিন্ন জেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাটা ও কেএফসি-তে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৭ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে সিলেট, গাজীপুর ও খুলনা থেকে তাদের আটক করা হয়। ভিডিও ফুটেজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যের ভিত্তিতে পুলিশ এসব অভিযান পরিচালনা করে।

সিলেট

সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভের সময় তৌহিদী জনতার ভিড়ে কেএফসি ও বাটা শোরুমে হামলা চালিয়ে মালামাল লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ সোমবার রাতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে।

আটককৃত তিনজনের পরিচয় জানা গেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন, সুনামগঞ্জের দিরাই থানার রাজা মিয়ার ছেলে মো. রাজন, সদর থানার হাছানগর গ্রামের আরব আলীর ছেলে ইমন এবং সিলেট নগরের কাজিটুলা এলাকার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিব।

গাজীপুর

গাজীপুরে বাটা শোরুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে চার জনকে আটক করে। পরে তাদের গাছা থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং মঙ্গলবার তাদেরকে কোর্টে চালান করা হবে।

খুলনা

খুলনায় বাটা শোরুম ও কেএফসি ফুড কোর্টে লুটপাটে জড়িত থাকার অভিযোগে ৩১ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভের সুযোগে একদল দুষ্কৃতিকারী এসব ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পুলিশের একাধিক টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও সোশ্যাল মিডিয়া বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১১:২৭:৩৪   ২৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ