‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



‘তিস্তা নিয়ে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, তিস্তা ইস্যুতে খোলামেলা অবস্থানে বাংলাদেশ সরকার। এক্ষেত্রে ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সহযোগিতা সম্ভব। কোনোটাতে কোনো বাধা নেই।

মঙ্গলবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা।

সম্প্রতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেইজিং সফর করেছেন। সেই সফরে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে চীনা কোম্পানিগুলোকে স্বাগত জানানো হয়েছে। অন্যদিকে, প্রধান উপদেষ্টার ব্যাংকক সফরে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়েছে। সেখানেও আলোচনার টেবিলে ছিল তিস্তার পানি বণ্টন ইস্যু। এক্ষেত্রে কোনটার অগ্রগতি বেশি, সে বিষয়ে প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে।

জবাবে তৌহিদ হোসেন বলেন, ‘অগ্রগতি সময়সাক্ষেপ বিষয়। আমরা ঝট করে কোনোকিছু প্রত্যাশা করছি না, যেমন কালকে কেউ এসে তিস্তার সমস্যার সমাধান করে দেবে। আমাদের একটা আমব্রেলা এমওইউ আছে নদীর পানি নিয়ে। এ ব্যাপারে আমরা ওপেন আছি। ভারতের সঙ্গেও সহযোগিতা সম্ভব, চীনের সঙ্গেও সহযোগিতা সম্ভব। কোনোটাতে কোনো বাধা নেই।’

আমরা দেখব যে, কোনদিকে কোন প্রকল্পে সহায়তা নিলে আমাদের জন্য সুবিধা হবে। সুবিধা অনুযায়ী পানিসম্পদ মন্ত্রণালয় তাদের কার্যকলাপ করবে বলে উল্লেখ করেন তৌহিদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:১৭   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ব্রিজ ভেঙে ব্রহ্মপুত্রে শতাধিক আহত, চার শিশুর মৃত্যু
দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ল ইউনাইটেড
নড়াইলে ঈদের দিন ঘুরতে বেরিয়ে প্রাণ গেলে যুবকের
সংসদ ভবনে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
ঐক্যবদ্ধভাবে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই হোক আজকের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
গত এক মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল : বাণিজ্যমন্ত্রী
জুলাই সনদকে অস্বীকার করার সুযোগ নেই : নাহিদ ইসলাম
একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ