বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছে বিদ্রোহী ফুটবলাররা

প্রথম পাতা » খেলাধুলা » বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছে বিদ্রোহী ফুটবলাররা
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫



বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছে বিদ্রোহী ফুটবলাররা

অবশেষে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলনে ফিরেছে বিদ্রোহী নারী ফুটবলাররা। প্রায় আড়াই মাস লম্বা ছুটির পর মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৬টায় আবাহনী মাঠে অনুশীলন করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

গত ফেব্রুয়ারিতে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে যারা বিদ্রোহ করেছিলো, তারাই এখন অনুশীলনে ফিরেছে। ঋতুপর্ণা, মনিকা চাকমা, মাতসুশিমা সুমাইয়া এবং সাবিনা খাতুনরা লিগ খেলার জন্য বর্তমানে ভুটানে অবস্থান করছেন। বিদ্রোহ করা নারী খেলোয়াড়দের মধ্যে ভুটানে থাকা এই চারজন খেলোয়াড়ও আছেন। বিদ্রোহীদের মধ্যে থাকা তহুরা খাতুন ক্যাম্পে এখনও যোগ দেননি।

এদিকে বিদ্রোহী ফুটবলারদের মধ্যে কৃষ্ণা রানী, মাসুরা পারভীন, শামসুন্নাহার সিনিয়র, শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মারিয়া মান্দা, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার—১৩ জন সোমবার (৭ এপ্রিল) কোচ বাটলারের সঙ্গে বাফুফে ভবনে মিটিং করেছেন।

বাফুফের সূত্রে জানা গেছে, প্রায় ৪০ মিনিটের মতো মিটিং করেছেন তারা। মিটিংয়ে নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাফুফে সূত্রে জানা গেছে, বাটলারের বিপক্ষে আনা অভিযোগগুলো নিয়েও মিটিংয়ে কথা হয়েছে।

বাটলারের সঙ্গে সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বের শুরু গত অক্টোবরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের সময়। বাটলারের সঙ্গে বাফুফে চুক্তির মেয়াদ বাড়ানোর পর বিতর্ক শুরু হয়। তখন বাফুফের কাছে লিখিত অভিযোগও দিয়েছিল নারী ফুটবলাররা। তার পাশাপাশি সাবিনারা হুমকি দিয়েছিল, বাটলারকে কোচ রাখলে একসঙ্গে সকল ফুটবলার অবসর নেবেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:১৪   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি একাদশে আছেন কারা
বাবার শেষ বিদায়ের শোকের মাঝে আইনি পদক্ষেপ নিতে পারেন মেসি
১৯ বলে ফিফটি জিসানের, মালয়েশিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ এইচপি
অ্যানফিল্ডে লিভারপুলকে হারিয়ে মোনাকোর চমক
ঘরের মাঠে ডর্টমুন্ডের কাছে হারল আর্সেনাল
কমলাপুর স্টেডিয়ামে সব দোকানের বরাদ্দ বাতিলের নির্দেশ ক্রীড়া প্রতিমন্ত্রীর
শোকার্ত মেসিকে গোল উৎসর্গ করলেন দি পল
অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ