ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫



ভারত থেকে শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে

ভারতের সঙ্গে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে আমাদের যে ক্রিমিনাল হ্যান্ডওভার চুক্তি আছে, সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো হয়েছে। হারিয়ে যাওয়া অস্ত্রগুলো উদ্ধার হলে পরিস্থিতি আরও স্থিতিশীল হবে।

সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন সহিংস ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে যারা এমন অপরাধে জড়াবে, তাদেরও ছাড় দেওয়া হবে না।

ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ‘চিকেনস নেক’ ইস্যুতে সম্ভাব্য সংঘাতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের কোনো ধরনের সংঘাতের শঙ্কা নেই।

থানা পরিদর্শনের সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:২১:৪০   ২৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিদেশে পাচার হওয়া ঋণের অর্থ উদ্ধারে ৩০ ব্যাংকের উদ্যোগ : অর্থমন্ত্রী
প্রধানমন্ত্রীর কল্যাণমুখী পরিকল্পনা বাস্তবায়নের বাজেট : সংসদে এমপিরা
দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ
বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী
বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা
ফরিদপুরে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে ‘চাকরি মেলা-২০২৬’ অনুষ্ঠিত
গোয়ালচামটের জলাবদ্ধতা নিরসনের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘ফল উৎসব-২০২৬’ এ স্পীকারের অংশগ্রহণ
জামালপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ