নাটোরে আদালতের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, আটক ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাটোরে আদালতের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, আটক ৪
শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫



নাটোরে আদালতের গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি, আটক ৪

নাটোরে আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ ও ২০ ভরি রুপা চুরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ। যদিও তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন, সিআইডি, ডিবিসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোর আদালতের ডকুমেন্ট কক্ষ এবং কোর্ট পুলিশের জানালার গ্রিল কেটে প্রথমে সংঘবদ্ধ চোর প্রবেশ করে। এরপর নাটোর সদর সার্কেলের মালখানায় প্রবেশ করে সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়। আজ বেলা সাড়ে ১১টায় আদালতে কর্মরত পুলিশ সদস্যরা দেখতে পেয়ে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, বেশ কিছুদিন আগে সিংড়ায় গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী থেকে উদ্ধারকৃত ৩৭ লাখ টাকাসহ ১১ ভরি স্বর্ণ, ২০ ভরি রুপা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, ঘটনাটি নিয়ে ইতোমধ্যেই সিআইডি’ পিবিআইসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেইসঙ্গে কি কি চুরি হয়েছে সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৯   ২৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে থানা পুলিশের অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
সোনারগাঁয়ে ঝোপ থেকে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার
বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
অস্ট্রেলিয়ার সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারে উচ্চ পর্যায়ের বৈঠক
আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.)
সদরপুরে ৮ম শ্রেণির শিক্ষার্থী রাইসা আফরিনের জানাজা-দাফন সম্পন্ন
জামালপুরে বিদ্যুতের হাহাকার, তীব্র ক্ষোভের মুখে পল্লী বিদ্যুৎ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে ৪ ঘণ্টা অবরোধ, তীব্র যানজট

News 2 Narayanganj News Archive

আর্কাইভ