সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
শনিবার, ১২ এপ্রিল ২০২৫



সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের ৬ দিন পর সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারগাঁও এলাকার বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান।

নিহত সিরাজুল ইসলাম সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধ ৬ দিন ধরে নিখোঁজ ছিলেন। সকালে কান্দারগাঁও এলাকায় মেঘনা শাখা নদীর পাশের বালুর মাঠে ঝোপের ভেতর মরদেহটি পড়ে ছিল।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, এই ঘটনায় কোনো মামলা হয়নি। নিখোঁজ বৃদ্ধ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরেননি। শনিবার সকালে বাড়ির পাশ থেকে তার লাশ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৫:৪৪   ৩৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
ফ্যাসিস্ট হাসিনাকে ফেরাতে গুপ্ত-নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে : মীর শাহে আলম
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
অনিয়মের জন্য ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
অফশোর জ্বালানি সম্ভাবনা তুলে ধরল বাংলাদেশ
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আইনি সহায়তা জোরদারে আইনমন্ত্রীর গুরুত্বারোপ
পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর - পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ