কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু
শনিবার, ১২ এপ্রিল ২০২৫



কোরআন তেলাওয়াতে ‘মার্চ ফর গাজা’র আনুষ্ঠানিকতা শুরু

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে লাখো মানুষ। মূলত শনিবার দুপুর তিনটার পর শুরু হয় কর্মসূচি।

কর্মসূচিতে উপস্থিত হয়েছেন— বিশিষ্ট ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী, জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মাওলানা আবদুল মালেক, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকে।

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’র ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তিল ধারণের ঠাঁই নেই। কর্মসূচিতে অংশ নিতে আসা জনস্রোতে রাজধানীর সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।

জানা গেছে, মার্চ ফর গাজা কর্মসূচিতে কোনো বক্তৃতা হবে না। শুধু জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব দোয়া ও মোনাজাত পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:৩৯   ২৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর
অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
​অবশেষে সরিষাবাড়ীতে জমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ